ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সূচক বেড়ে পুঁজিবাজারে লেনদেন চলছে

ডিএসই ও সিএসই

অর্থনীতি ডেস্কঃ ঈদ পরবর্তী সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (৫ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।  

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩২১ পয়েন্টে অবস্থান করে।

ডিএসই শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০০২ ও ১৪৫৬ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৩৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বুধবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ৫৪টির এবং অপরির্বতিত রয়েছে ৮৯টি কোম্পানির শেয়ার।

এদিকে, বুধবার ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেনের শুরুর প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ১১ পয়েন্ট।

সকাল ১০টা ৪০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী থাকে। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩১৪ পয়েন্টে অবস্থান করে।

বুধবার বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আছে-পাইওনিয়ার ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল-

ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, লাফার্জহোলসিম, সিলকো ফার্মা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইন্দো-বাংলা ও ইষ্টার্ণ ইন্স্যুরেন্স।

এদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২২৬ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ৫৪টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১২টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানি শেয়ারের দর।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সূচক বেড়ে পুঁজিবাজারে লেনদেন চলছে

আপডেট সময় ০৮:২১:২১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০