ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

বৈরুতে বিস্ফোরণে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ২

স্টাফ রিপোর্টারঃ লেবাননের রাজধানী বৈরুতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে আরও এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে মোট দুজন বাংলাদেশি নিহত হলেন।

আহত হয়েছেন ৫৯ বাংলাদেশি। এদের মধ্যে দুই হাসপাতালে ভর্তি ১০ জন। বাকি ৪৯ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। লেবাননে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান আবদুল্লাহ আল মামুন এসব তথ্য জানিয়েছেন।

এরআগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে ওই বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্য আহত হয়েছেন।

যে দুজন মারা গেছেন তাদের মধ্যে একজন নৌবাহিনীর সদস্য নন বলে নিশ্চিত হওয়া গেছে। পেশায় তিনি একজন শ্রমিক।

আবদুল্লাহ আল মামুন আরও জানান, যেই স্থানে বিস্ফোরণ হয়েছে সেখানে আনুমানিক তিন থেকে চার হাজার বাংলাদেশি থাকেন।

এর মধ্যে নিহত দুজনের একজন ব্রাহ্মণবাড়িয়ার ও অপরজন শরীয়তপুরের। আরও কয়েকজনের মৃতের খবর যাচাই-বাছাই করছে দূতাবাস। এই সংখ্যা বাড়তে পারে।

নৌবাহিনীর যে ২১ সদস্য আহত হয়েছেন তারা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয়ে অবস্থান করছিলেন। বিস্ফোরণে জাহাজটিও সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।

জাতিসংঘের মেরিটাইম টাস্কফোর্সের অধীনে লেবাননে নিযুক্ত বাংলাদেশি ক্যাস্টল ক্লাশ করভটে বিএনএস বিজয় দুশো গজের মধ্যে ছিল।

উল্লেখ্য, লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবার (স্থানীয় সময়) সন্ধ্যায় জোড়া বিস্ফোরণে কমপক্ষে ১০০ জন নিহত এবং প্রায় চার হাজার মানুষ আহত হয়েছে।

একইসঙ্গে এত আহত মানুষের সেবা দিতে হিমশিম খাচ্ছে বৈরুতের হাসপাতালগুলো। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় পার্শ্ববর্তী এলাকায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরকে-

স্বেচ্ছাসেবী হিসেবে এসব আহত মানুষকে সেবা করার আহ্বান জানিয়েছে। অনেক হাসপাতালে স্থান সংকুলান না হওয়ায় কোনো রোগী ভর্তি হতে পারছে না।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বৈরুতে বিস্ফোরণে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ২

আপডেট সময় ০৪:৪১:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০