ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

প্রেমিকের পরিবার ৩ লাখ টাকা যৌতুক চাওয়ায় প্রেমিকার আত্মহত্যা

প্রতীকী ছবি

পটুয়াখালী, প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রেমিকের পরিবার বিয়েতে যৌতুক চাওয়ায় রুবিনা (২২) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (০৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধানদী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত রুবিনা উপজেলার ধানদী গ্রামের মৃত শাহজাহান ব্যাপারীর মেয়ে। স্থানীয় মাদরাসা থেকে ফাজিল পাস করেন রুবিনা।

স্থানীয়রা জানান, গলাচিপা উপজেলার এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় রুবিনার। পরে তাদের বিয়ের কথাবার্তা চলছিল। বিয়েতে ছেলের পরিবার তিন লাখ টাকা যৌতুক দাবি করলে তা দিতে অস্বীকার করে রুবিনার পরিবার।

এতে তাদের বিয়ে ভেঙে যায়। এ নিয়ে রুবিনাকে পরিবারের নানা কথা শুনতে হয়। সোমবার ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন রুবিনা। খবর পেয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আল মামুন বলেন, ওই তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

প্রেমিকের পরিবার ৩ লাখ টাকা যৌতুক চাওয়ায় প্রেমিকার আত্মহত্যা

আপডেট সময় ০৭:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০