ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইটনায় নৌকাডুবি: নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ,প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের হাওরের ইটনায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শিশু ও নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধনু নদী থেকে মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় ডুবুরি দল।এর আগে রোববার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের মাগুরী এলাকায় ধনু নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহত তিনজন হলো- উপজেলার মাগুরী গ্রামের বরজু মিয়ার মেয়ে হীরামণি (৫), মো. মোখলেছ মিয়ার স্ত্রী সুমাইয়া (১৮) ও একই গ্রামের নৌকার মাঝি হাসান আলী (৭০)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলার মাগুরী গ্রামের হাসান আলী একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে একই উপজেলার কুর্শি গ্রামে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান।

সেখান থেকে রোববার সন্ধ্যায় ফেরার পথে বাড়ির কাছাকাছি আসার পর প্রবল ঢেউয়ের তোড়ে নৌকাটি ধনু নদীতে ডুবে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন এসে নৌকার ৮ যাত্রীকে জীবিত উদ্ধার করতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হয় তিনজন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করে স্থানীয় ডুবুরি দল।ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বিষয়টি  নিশ্চিত করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইটনায় নৌকাডুবি: নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৩১:১১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০