ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

এক থাপ্পড়ের প্রতিশোধে প্রবাসীকে কুপিয়ে হত্যা

নিহত শুভ মিয়া

নারায়ণগঞ্জ,নারায়ণগঞ্জঃ থাপ্পড় মারার জের ধরে নারায়ণগঞ্জে শুভ মিয়া (৩০) নামে এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ঈদুল আজহার দিনগত (০১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলি এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শুভ পাঠানটুলি এলাকার মো. বশির মিয়ার ছেলে। প্রায় এক বছর আগে ছুটি নিয়ে ব্রুনাই থেকে দেশে এসেছিলেন তিনি। কিন্তু বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির কারণে সেখানে আর ফিরে যেতে পারেননি শুভ।

এলাকাবাসী জানায়, ঈদের দিন সদর উপজেলা এলাকা থেকে এক যুবক পাঠানটুলি এলাকায় ঘুরতে গেলে কোনো একটি বিষয় নিয়ে শুভর সঙ্গে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে যুবককে থাপ্পড় মারেন শুভ। এ ঘটনার প্রতিশোধ নিতে রাত সাড়ে ১১টার দিকে বন্ধুদের নিয়ে পাঠানটুলি বাসস্ট্যান্ডে গিয়ে শুভকে-

কুপিয়ে জখম করেন ওই যুবক। গুরুতর আহত অবস্থায় শুভকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত শুভর বাবা বশি মিয়া বলেন, আমার ছোট ছেলে শুভকে পাঠানটুলি বাসস্ট্যান্ড মোড়ে যুবলীগ নেতা শাহজাহানের বাড়ির সামনে রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকারীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি মো. কামরুল ফারুক বলেন, নিহত ও খুনে জড়িত যুবকরা একই সঙ্গে চলাফেরা করতো। চড়- থাপ্পড় দেয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে শুভকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুভর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এক থাপ্পড়ের প্রতিশোধে প্রবাসীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৯:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০