ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মানিকগঞ্জের সেই ভয়াবহ দুর্ঘটনার বাসচালকের মৃত্যু

যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত সেই বাসচালক জামির হোসেন মারা গেছেন

চুয়াডাঙ্গা, প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত সেই বাসচালক জামির হোসেন মারা গেছেন। শনিবার সকালে ঈদের দিন তিনি ঢাকার শহীদ সোহওয়ার্দী হৃদরোগ ইন্সিটিউটে তিনি মারা গেছেন।

তার জামাতা বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদেহ তার নিজ গ্রাম চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় নেয়ার প্রক্রিয়া করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

জামির হোসেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। তাকে শুক্রবার ঢাকায় নেয়া হয়।

চুয়াডাঙ্গা জেলা সদরের দৌলাতদিয়াড় স্কুলপাড়ার মৃত আব্দুর রহিম ও মরহুমা সফুরা বেগমের ছেলে জামির হোসেন ছোটবেলা থেকেই পরিবহনের সাথে যুক্ত।

তিনি দক্ষ চালক হিসেবেই পরিচিত ছিলেন। দীর্ঘদিন চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের মেহেরপুর-ঢাকা কোচের চালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

২০১১ সালের ১৩ আগস্ট ঘটে ভয়াবহ এক দুর্ঘটনা। গাবতলী-পাটুরিয়া সড়কের মানিকগঞ্জ ঘিওরে মাইক্রোবাসের সাথে লাগে ধাক্কা।

ঘটনাস্থলে তারেক মাসুদ ও মিশুক মনিরসহ মোট ৫ জন মারা যান। ওই মাইক্রোবাসে মোট ১০ জন আরোহীর মধ্যে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদসহ অন্য আরোহীরা বেঁচে যান।

এ ঘটনার কয়েকদিনের মাথায় মেহেরপুর গাংনীর চৌগাছা থেকে গ্রেফতার করা হয় ড্রাইভার জামির হোসেনকে। নেয়া হয় ঢাকায়। পরে তাকে মানিকগঞ্জে রুজুকৃত মামলায় সোপর্দ করা হয়।

মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র পেশ করে পুলিশ। বিচারে চালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডসহ পরিবহন সংস্থাকে মোটা অংকের অর্থ জরিমানা হয়।

চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের অন্যতম স্বত্বাধিকারী মুজিবুল হক খোকন জানান, জামির হোসেন দীর্ঘদিন আমাদের সাথে ছিলেন। ঘটনার পর তার জামিনে মুক্ত করার জন্য হৃদরোগ বিষয়ক যাবতীয় কাগজপত্র নিয়ে আদালতে ছোটাছুটিও করেছি।

চেষ্টায় কমতি ছিল না। কিন্তু করোনার কারণে লকডাউনসহ নানা কারণেই সেই চেষ্টায় সফল করতে পারিনি। এরই মাঝে সকালে জামিরের জামাতা জানালেন তার শ্বশুর ঢাকায় শহীদ সোহওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি বলেন, জামির হোসেনকে মুক্ত করতে না পারার কষ্ট আমাকে সারাজীবন কুরে কুরে খাবে। তার মৃত্যুর খবর ইতোমধ্যেই পরিবহন বিভাগের মালিক ও শ্রমিক নেতৃবৃন্দকে জানানো হয়েছে। মৃতদেহ চুয়াডাঙ্গায় নেয়ার চেষ্টা চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মানিকগঞ্জের সেই ভয়াবহ দুর্ঘটনার বাসচালকের মৃত্যু

আপডেট সময় ০৮:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০