ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

পাকিস্তানি সেনার রকেট হামলায় ৯ আফগান নিহত, যুদ্ধের হুমকি কাবুলের

রকেট হামলায় ৯ আফগান নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানি সেনারা রকেট হামলা চালিয়ে ৯ জন নিরীহ আফগান নাগরিককে হত্যা করেছে বলে জানিয়েছে কাবুল। সীমান্ত সংঘর্ষের পর কান্দাহারের বেসামরিক জনবহুল এলাকায় রকেট হামলা চালায় পাকিস্তানি বাহিনী।

আছড়ে পরে একের পর এক শেল। ভয়াবহ বিস্ফোরণে ৯ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে কমপক্ষে ৫০ বেসামরিক নাগরিক। এই ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আফগানিস্তানের সেনাপ্রধান মোহাম্মদ ইয়াসিন জিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, ‘প্রতিশোধ নিতে সম্পূর্ণ প্রস্তুত আফগানিস্তান।’ পাকিস্তানি সামরিক হামলার প্রতিশোধ-

নেওয়ার জন্য সীমান্তে ভারী ও হালকা অস্ত্র নিয়ে আরো সেনা মোতায়েন করার নির্দেশ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, যে কোনো পরিস্থিতির জন্য আফগান বিমান বাহিনীকেও প্রস্তুত থাকতে বলেছেন সেনাপ্রধান।

বৃহস্পতিবার কান্দাহার প্রদেশের স্পিন বলডাক এলাকায় আছড়ে পড়ে একের পর এক পাকিস্তানি রকেট। বিস্ফোরণের সময় ওই এলাকায় ঈদের বাজার করছিলেন বহু মানুষ।

ফলে মৃত্যু হয় ৯ জনের, আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা সংকটজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আফগানিস্তান বলেছে যে, তারা পাকিস্তান সামরিক বাহিনী কর্তৃক তার ভূখণ্ডের অব্যাহত লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে-

২৬ জুলাই একটি চিঠি দিয়েছে এবং বলেছে যে পরিস্থিতি দ্বিপক্ষীয়ভাবে সমাধান করা সম্ভব না হলে জাতিসংঘের হস্তক্ষেপে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

বিগত কয়েক বছর ধরেই আফগানিস্তানে, বিশেষ করে দেশটির পূর্ব ও দক্ষিণের অঞ্চলগুলোতে কামান দাগছে পাকিস্তানি সেনা। এ বিষয়ে কাবুলের বার বার হুঁশিয়ারি সত্বেও কিছুতেই থামছে না পাকিস্তানের হামলা। সূত্র : ব্লুমবার্গ।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাকিস্তানি সেনার রকেট হামলায় ৯ আফগান নিহত, যুদ্ধের হুমকি কাবুলের

আপডেট সময় ০৭:২৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০