ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দুই পরিচ্ছন্নতাকর্মীকে উদ্ধারে গিয়ে মারা গেলেন স্কুলশিক্ষকও

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই পরিচ্ছন্নতাকর্মী ও গৃহকর্তা স্কুলশিক্ষকের মৃত্যু

সাতক্ষীরা,প্রতিনিধিঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই পরিচ্ছন্নতাকর্মী ও গৃহকর্তা স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীউলা ইউনিয়নের পুইঝালা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- পুইঝালা গ্রামের পুইঝালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র সানা, একই গ্রামের পরিচ্ছন্নতাকর্মী তপন কুমার সানা ও মদন দাস।

আশাশুনি থানা পুলিশের ওসি মো. গোলাম কবির বলেন, সকালে শিক্ষক জগদীশ চন্দ্রের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যান মদন ও তপন। প্রথমে একজন ভেতরে ঢোকেন। তার সাড়া-শব্দ না পেয়ে অন্যজন ঢোকেন।

এরপর কেউ বের হতে পারছিলেন না। এ অবস্থায় দুই পরিচ্ছন্নতাকর্মীকে উঠানোর জন্য জগদীশ চন্দ্র ভেতরে ঢোকেন। সেখানে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিপুল সরকার বলেন, মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়েছে। মূলত সেপটিক ট্যাংকের ভেতরে গ্যাসে দম বন্ধ হয়ে মারা গেছেন তারা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দুই পরিচ্ছন্নতাকর্মীকে উদ্ধারে গিয়ে মারা গেলেন স্কুলশিক্ষকও

আপডেট সময় ০৫:০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০