ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ২৮ মৃত্যু

অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা

স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনঃ বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন। এনিয়ে মোট মারা গেলেন ৩,১১১ জন। এছাড়া একই সময়ে আরও ২,৭৭২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২,৩৭,৬৬১ জন।আজ স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২৬১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গতকাল পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৪,১২৭টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ২,৬৯৫ জন। মোট শনাক্ত হয়েছিলেন ২,৩৪,৮৮৯ জন।

আর গতকাল আরও ৪৮ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ৩,০৮৩ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ২,৬৬৮ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১,৩২,৯৬০ জন।

বুলেটিন শেষে ডা. নাসিমা বলেন, সতর্ক থাকুন, সচেতন হোন। সঠিকভাবে মাস্ক পরুন এবং বাড়ির সকল সদস্যকে এ বিষয়ে উদ্বুদ্ধ করুন। সাবান পানি দিয়ে বার বার ২০ সেকেন্ড ধরে হাত ধোন।

সামাজিক দূরত্ব বজায় রাখুন। জনসমাবেশ এড়িয়ে চলুন। সবাই সচেতন হলে, সতর্ক হলে অবশ্যই করোনাকে প্রতিরোধ করা যাবে এবং এই প্রতিরোধে আপনারা সবাই সামিল হবেন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ২৮ মৃত্যু

আপডেট সময় ০৪:৩৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০