ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী-স্ত্রী ও শিশুসন্তানকে হত্যা

পিরোজপুর,প্রতিনিধিঃ  পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী-স্ত্রী ও তাদের শিশুকে সন্তানকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- ধানীসাফা গ্রামের মৃত রত্তন আলী হাওলাদারের ছেলে ব্যাটারিচালিত ইজিবাইকচালক মো. আয়নাল হক (৩৫), তার স্ত্রী খুকুমণি (২৫) ও তাদের তিন বছরের কন্যাশিশু আসমানি আরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে মোজাম্মেল হাওলাদারের একটি ভাড়া ঘরে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতেন আয়নাল হক। শুক্রবার সকাল ৭টার দিকে প্রতিবেশীরা ঘরের মধ্যে আয়নাল হকের পরিবারের সদস্যদের সাড়া-শব্দ না পেয়ে দেখতে-

যান। এরপর জানালা দিয়ে তাকিয়ে ঘরের আড়ার সঙ্গে তিনজনের ঝুলন্ত মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ধানীসাফা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মানিক বিশ্বাস বলেন, নিহত আয়নাল হকের ঘরের উত্তর পাশে সিঁধ কাটা রয়েছে। সিঁধ কেটে ঘরে ঢুকে তিনজনকে হত্যা করে মরদেহ আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা।

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান মিলু বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে তাদের হত্যা করেছে দুর্বৃত্তরা।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী-স্ত্রী ও শিশুসন্তানকে হত্যা

আপডেট সময় ০২:০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০