ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে একটি গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ঈদ-উল আজহা উপলক্ষে লোকজন কেনাকাটায় ভিড় জমিয়েছিল।

সে সময়ই আফগানিস্তানের একটি শহরে হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।

লোগার প্রদেশে পুলি আলম শহরের একটি হাসপাতালের চিকিৎসক ডা. সিদিকুল্লাহ এএফপি নিউজ এজেন্সিকে জানিয়েছেন, বিস্ফোরণের পর ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি জানিয়েছেন, ওই বিস্ফোরণের ঘটনায় আরও ২১ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ঈদ-উল আজহা উপলক্ষে দেশটিতে তিনদিনের যুদ্ধবিরতি শুরু হবে। তার আগেই এই হামলার ঘটনা ঘটল।

লোগার গভর্নরের মুখপাত্র দিদার লাওয়াং এএফপিকে বলেন, এটা ছিল একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ। কেনাকাটায় ব্যস্ত লোকজনের ভিড়ের ভেতর ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এদিকে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। অপরদিকে তালেবানের পক্ষ থেকেও ওই হামলার দায় অস্বীকার করা হয়েছে। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে ওই হামলার দায় প্রত্যাখ্যান করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১৭

আপডেট সময় ১২:৩৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০