ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঘুমন্ত স্ত্রীর পাশে স্বামীকে গলা কেটে খুন

প্রতীকী ছবি

খুলনা, প্রতিনিধিঃ খুলনা মহানগরীর তেলিগাতী মধ্যপাড়ায় নিজ ঘরে মো. বাচ্চু শেখ (৩২) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বাচ্চু শেখ স্থানীয় বাসিন্দা মো. আমজাদ শেখের ছেলে। তিনি বিদেশে থাকতেন বলে জানা গেছে। আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম রেজা এ ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পারিবারিক কলহ থেকে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু শেখ বুধবার রাতে নিজ ঘরে স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন। ভোরে ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে তাকে গলা কেটে হত্যা করে দৃর্বৃত্তরা।

এ সময় পাশে থাকা তার স্ত্রী জেগে উঠলে হত্যাকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন।

এদিকে এলাকাবাসী জানিয়েছেন, বিদেশফেরত এই যুবক মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ আছে।

অপর সূত্র জানিয়েছে, বাচ্চু তার ফুফাতো ভাইয়ের স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে।
যে কারণে ফুফাতো ভাই তাদের ওপর ক্ষিপ্ত হন। এর জের ধরে এক সপ্তাহ আগে বাচ্চুকে দেখে নেয়ার  হুমকি দেন তিনি।
ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঘুমন্ত স্ত্রীর পাশে স্বামীকে গলা কেটে খুন

আপডেট সময় ০১:১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০