ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভাসমান অপরাধ রুখতে সদরঘাটে নিশ্ছিদ্র নিরাপত্তা

সদরঘাট

স্টাফ রিপোর্টারঃ কোনো ভাসমান ব্যক্তি যাতে অপরাধ কর্ম করতে না করতে পারে, সে লক্ষ্যে গুলিস্থান থেকে সদরঘাটকেন্দ্রিক ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নিশ্ছিদ্র নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার ঘরমুখি যাত্রীদের নিরাপত্তার বিষয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার।

এসময় তিনি ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সদরঘাট এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের স্বাস্থ্যবিধি মেনে ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতপূর্বক দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন।

ডিসি বলেন, ঈদুল আজহা আসন্ন। ঈদকে সামনে রেখে রাজধানীর সদরঘাটে ক্রমেই বাড়ছে বাড়ি ফেরা মানুষের ভিড়। দক্ষিণাঞ্চলের মানুষের বাড়ি ফেরার একমাত্র মাধ্যম হচ্ছে নৌপথ।

তাই সদরঘাট লঞ্চ টার্মিনালগুলোতে রয়েছে মানুষের বাড়তি চাপ। সদরঘাটসহ আশপাশের এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গ্রহণ করা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

অনেক মানুষের সমাগমের কারণে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও নিজেদের সুরক্ষা নিশ্চিত করে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরো বলেন, সদরঘাটকেন্দ্রিক যাত্রাপথে যেন কোনো প্রকার হকার বসতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ঘরমুখো মানুষের চাপে যেন রাস্তায় যানজটের সৃষ্টি না হয় সেদিকে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভাসমান অপরাধ রুখতে সদরঘাটে নিশ্ছিদ্র নিরাপত্তা

আপডেট সময় ০৫:০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০