ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বড় ভাইকে গুলি করে মারল ছোট ভাই

বড় ভাইকে গুলি করে মারল ছোট ভাই

যশোর, প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই আমজাদ হোসেনের ছোড়া গুলিতে বড় ভাই রাসেল নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) সকালে বেনাপোলের কাগজপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে। এ ঘটনায় ছোট ভাই আমজাদ হোসেনকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি চাকুসহ আটক করেছে পুলিশ।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক কলহের জেরে রাসেলের সঙ্গে তার ছোট ভাই আমজাদের বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে আমজাদ ঘর থেকে পিস্তল বের করে বড় ভাই রাসেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে রাসেল মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী গ্রাম থেকে আমজাদকে একটি পিস্তল,-

তিন রাউন্ড গুলি ও চাকুসহ আটক করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বড় ভাইকে গুলি করে মারল ছোট ভাই

আপডেট সময় ০৪:৩৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০