ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

১২ কোটি টাকা আত্মসাত, গ্রেফতার যমুনা ব্যাংকের ম্যানেজার

বগুড়া প্রতিনিধি: ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংক বগুড়া শাখার ম্যানেজার সওগাত আরমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৯ জুলাই) সকালে দুদক বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেন।

জানা গেছে, সওগাত আরমান যমুনা ব্যাংক বগুড়া শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত থাকাকালে বিভিন্ন সময় জালিয়াতির মাধ্যমে অন্যের একাউন্টে ১২ কোটি ১৬ লাখ টাকা স্থানান্তর করেন। পরে সেই টাকা নিজের একাউন্টে স্থানান্তর করে আত্মসাত করেন।

দুদক সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, স্থানীয়ভাবে অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘদিন অনুসন্ধান করা হয়।

অনুসন্ধানে ম্যানেজার সওগাত আরমানের টাকা আত্মসাতে জড়িত থাকার সত্যতা পাওয়া যায়। মঙ্গলবার রাতে ব্যাংকের শাখায় অভিযান চালিয়ে তাকে আটক করে বগুড়া সদর থানা হেফাজতে রাখা হয়।

বুধবার দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে সওগাত আরমানের নামে মামলা দায়ের করলে তাকে গ্রেফতার দেখানো হয়।

দুদক সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, সওগাত আরমানকে দুদক হেফাজতে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

১২ কোটি টাকা আত্মসাত, গ্রেফতার যমুনা ব্যাংকের ম্যানেজার

আপডেট সময় ০২:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০