ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আন্তর্জাতিক রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়ালো বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

স্টাফ রিপোর্টারঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তিন আন্তর্জাতিক গন্তব্য ছাড়া অন্য রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে। রবিবার (২৬ জুলাই) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কোভিড-১৯ এর পরিস্থিতিতে লন্ডন, দুবাই ও আবুধাবি ছাড়া অন্য সব গন্তব্যে আগামী ১৫ আগস্ট পর্যন্ত ফ্লাইট স্থগিত থাকবে।

পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ফ্লাইট সংক্রান্ত সিদ্ধান্ত যথা সময়ে জানিয়ে দেওয়া হবে। এরমধ্যে ম্যানচেস্টার, সিঙ্গাপুর ও কুয়ালালামপুরে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ফ্লাইট স্থগিত থাকবে।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ২৪ মার্চ সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

পরবর্তী সময়ে গত ১ জুন থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি। কিন্তু অনুমতি দিলেও বর্তমানে লন্ডন, আবুধাবি ও দুবাই ছাড়া সব রুটে ফ্লাইট বন্ধ রেখেছে বিমান।

বিভিন্ন রুটে কয়েক দফা ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ জুলাই পর্যন্ত করা হয়। সবশেষ রোববার আরেক দফা সময় বাড়িয়ে এ রুটে আগামী ১৫ আগস্ট পর্যন্ত ফ্লাইট স্থগিত করলো রাষ্ট্রায়ত্ত এ উড়োজাহাজ সংস্থা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আন্তর্জাতিক রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়ালো বিমান

আপডেট সময় ০২:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০