ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

করোনায় আক্রান্ত চিত্রনায়িকা পপি

করোনায় আক্রান্ত চিত্রনায়িকা পপি

বিনোদন ডেস্কঃ  করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপি। বেশ কিছুদিন থেকেই অসুস্থ বোধ করছিলেন তিনি। করোনার নানা উপসর্গ দেখা দিলে তিন দিন আগে নমুনা পরীক্ষা করান।

তার ফলাফল পজেটিভ এসেছে বলে জানিয়েছে পরিবারর পরিবার। শুক্রবার বিকেলে পপির পরিবারের এক সদস্য জানান, ‘জ্বর, গলাব্যথা, কাশির সঙ্গে কিছুটা শ্বাসকষ্ট রয়েছে পপির। এগুলো কমলে আবারও পরীক্ষা করা হবে।

প্রায় পাঁচ মাস আগে পপি নিজ এলাকা খুলনায় যান। এরপরই বাংলাদেশের অসংখ্য মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনাকালে অনেক অসহায় মানুষের পাশেও দাঁড়ান পপি।

বিশ্বজুড়ে মহামারি চলছে করোনাভাইরাসের প্রভাবে। এখনো আসেনি এই ভাইরাসের প্রতিষেধক বা প্রতিরোধক।

তাই এ রোগ নিয়ে মানুষের আতঙ্কের শেষ নেই। এরই মধ্যে বাংলাদেশেই ২ হাজার ৮৩৬জন মানুষ মারা গেছেন। ক্রমেই বাড়ছে করোনা আতঙ্ক।

বর্তমানে পপি খুলনার খালিশপুরে তার নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বাড়িতেই আইসোলেশনে আছেন অভিনেত্রী। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

করোনায় আক্রান্ত চিত্রনায়িকা পপি

আপডেট সময় ০৮:৫০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০