ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

জয়পুরহাটে নিখোঁজের দুদিন পর হোটেল ব্যবসায়ীর লাশ উদ্ধার

জয়পুরহাটে নিখোঁজের দুদিন পর হোটেল ব্যবসায়ীর লাশ

জয়পুরহাট প্রতিনিধিঃ  জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকার একটি পুকুর থেকে শহিদুল ইসলাম নামে এক হোটেল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে পুকুর থেকে ওই হোটেল ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার করা হয়।

নিহত শহিদুল ইসলাম গুলশান মোড় মহল্লার কাবাজ উদ্দিন মন্ডলের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-

(ওসি) শাহরিয়ার খান জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় হোটেল ব্যবসায়ী শহিদুল ইসলাম শহরের মাছুয়া বাজারে তার হোটেল বন্ধ করলেও বাড়িতে ফিরে যাননি।

পরিবারের স্বজনরা অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি। দুদিন পর বৃহস্পতিবার সকালে তার বাড়ির পাশের একটি-

পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা তদন্তের পর জানা যাবে বলেও জানান ওসি।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জয়পুরহাটে নিখোঁজের দুদিন পর হোটেল ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:২৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০