ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

পাকিস্তানে আটার দাম বাড়ায় দুশ্চিন্তায় ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

আন্তর্জাতিক ডেস্কঃ  অনেক আগে থেকেই গম চাষে পাকিস্তানের বেশ সুনাম রয়েছে। কিন্তু সেই পাকিস্তানেই এখন আটার দাম আকাশছোঁয়া। দেশটিতে বর্তমানে এক কেজি আটার দাম ৫৪ টাকা।

যদিও এটা করাচির বিভিন্ন বাজারের দাম। পাঞ্জাবসহ অন্য প্রদেশে এক কেজি আটা ৬০ থেকে ৬৫ টাকাতেও বিক্রি হচ্ছে। ইসলামাবাদ সরকার জানাচ্ছে,-

গত এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত দেশে আটার দাম বেড়েছে ১৯ টাকা। যা কি না অনেকটাই অস্বাভাবিক। পাকিস্তানের কোনো কোনো অঞ্চলে এই আটার দাম বেড়েছে আরও বেশি।

পাক সরকারের পক্ষ থেকে বলা হয়, এবার গমের ফলন কম হয়নি। তাও দাম এমন আকাশছোঁয়া কেন? এর পিছনে একমাত্র কালোবাজারিরাই দায়ী।

তাই সরকার কালোবাজারিদের রুখতে আইন প্রণয়ন করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এতেও বোলার মতো কোনো লাভ হচ্ছে না।

বিশ্লেষকদের মতে, করোনা মহামারির আগে থেকেই পাকিস্তানে আর্থিক মন্দা চলছে। দেশের বহু মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করেন। বেকারত্ব বেড়েছে রেকর্ড হারে।

তার পর করোনার প্রকোপে পাকিস্তানের অর্থনীতির হাল আরও খারাপ হয়েছে। এমন অবস্থায় আটার দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে।

পাকিস্তানে এখন রুটি সাধারণ মানুষের কাছে মহার্ঘ হয়ে উঠেছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে সরকার কেবিনেট বৈঠক ডাকতে বাধ্য হয়েছে।

পাকিস্তানের সরকার অন্য দেশ থেকে গম আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়া ও ইউক্রেন থেকে গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আপাতত এক লক্ষ ২০ হাজার টন গম আমদানি করবে ইমরান খানের সরকার।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাকিস্তানে আটার দাম বাড়ায় দুশ্চিন্তায় ইমরান খান

আপডেট সময় ০৪:০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০