ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বোনাসের টাকা ব্যাংকে যাবে আজ

শিক্ষা ভবন

শিক্ষা ডেস্কঃ বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার বোনাসের টাকা আজ বুধবার (২২ জুলাই) সরকারি চারটি ব্যাংকে (সোনালী, রূপালী, জনতা, অগ্রণী) পাঠানো হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের জিও (সরকারি আদেশ) জারি হয়েছে।

আজ (বুধবার) বোনাসের অর্থ নির্ধারিত চারটি ব্যাংকে পাঠানো হবে। ঈদের আগেই সকল শিক্ষক কর্মচারী ঈদ বোনাসের অর্থ হাতে পাবেন।

এর আগে গত সোমবার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের সরকারি আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এ প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রচলিত বিধি অনুসারে এমপিও শিক্ষক-কর্মচারীরা ২৫ শতাংশ উৎসব ভাতা পাবেন।

আগামী ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এজন্য জুলাই মাসের বেতন অনুসারে শিক্ষকরা উৎসব ভাতা পাচ্ছেন বলে অধিদফতর সূত্রে জানা গেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বোনাসের টাকা ব্যাংকে যাবে আজ

আপডেট সময় ০৯:০১:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০