ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হ্যান্ড স্যানিটাইজার থেকে আগুন, স্বামী লাইফ সাপোর্টে, স্ত্রী সংকটাপন্ন

চিকিৎসক দম্পতি রাজিব-অনূসূয়া

স্টাফ রিপোর্টারঃ জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসক দম্পতি দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টি সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- ডা. রাজিব ভট্টাচার্য (৩৬) ও তার স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্য (৩২)। তারা রাজধানীর হাতিরপুলের একটি বাসায় ভাড়া থাকেন।

বুধবার (২২ জুলাই) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজিবের শরীরের ৮৭ শতাংশ ও তার স্ত্রীর ২০ শতাংশ দগ্ধ হয়েছে। রাজিবকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। স্ত্রীর অবস্থাও গুরুতর।

সামন্ত লাল বলেন, মঙ্গলবার (২১ জুলাই) দিনগত ১টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ রাজিবের বন্ধু ডা. সুদীপ দে বলেন, মঙ্গলবার রাতে রাজিব একটি বড় বোতল থেকে ছোট বোতলে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার ঢালছিলেন।

তখন বোতল থেকে স্যানিটাইজার পড়ে গেলে মুখে থাকা সিগারেট বা মশার কয়েল থেকে আগুন ধরে যায়। এতে রাজিব দগ্ধ হয়। আর তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও দগ্ধ হন।

তিনি আরও বলেন, তারা হাতিরপুল ইস্টার্ন প্লাজার পেছনের একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন। রাজিব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের-

চিকিৎসক আর স্ত্রী শ্যামলী সেন্ট্রাল মেডিকেল চক্ষু বিভাগের রেজিস্টার। তাদের একমাত্র মেয়ে রাজশ্রী ভট্টাচার্য (৫) কুমিল্লার দেবীদ্বারে দাদা বাড়িতে আছে ৩ সপ্তাহ ধরে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হ্যান্ড স্যানিটাইজার থেকে আগুন, স্বামী লাইফ সাপোর্টে, স্ত্রী সংকটাপন্ন

আপডেট সময় ০৬:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০