ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরানের হাত ধরে সিঁথি সরকারের প্রথম গান

ইমরানের সঙ্গে সিঁথি ও নাদিয়া

বিনোদন ডেস্কঃ খুদে শিল্পীদের গানের রিয়েলিটি শো ‘গানের রাজা’য় তৃতীয় স্থান অর্জন করে সিঁথি সরকার। প্রথমবারের মতো প্রকাশ পেতে যাচ্ছে তার মৌলিক গান। 

সংগীতশিল্পী ইমরান মাহমুদের হাত ধরে গানটি প্রকাশ হচ্ছে। ঈদ উপলক্ষে ‘জানি পাবো না’ শিরোনামের গানটি প্রকাশ করছে সিএমভি।

এর কথা লিখেছেন স্নোহাশীষ ঘোষ। সুর-সংগীতের পাশাপাশি সিঁথির সহশিল্পী হিসেবে কণ্ঠও দিয়েছেন ইমরান।

সিঁথিকে নিয়ে গান করা প্রসঙ্গে ইমরান জানান, তিনি ‘গানের রাজা’র বিচারক ছিলেন। তখন অডিশন রাউন্ডেই তিনি সিঁথিকে কথা দেন তার প্রথম গান নিজেই তৈরি করে দেবেন।

ইমরানের ভাষ্যে, সিঁথিকে বলেছিলাম, তোমাকে নিয়ে একটা দ্বৈত গান করবো। কারণ, ওর বয়স কম হলেও কণ্ঠটা খুবই পরিণত। যেটা অন্যদের ছিল না। সবমিলিয়ে ওর জন্য এই রোমান্টিক গানটি করা।

গানটির সঙ্গে গল্পনির্ভর একটি ভিডিও তৈরি করা হয়েছে। এতে নায়ক ইমরানের সঙ্গে নায়িকা হয়েছেন মডেল নাদিয়া মীম। এটির নির্দেশনা দিয়েছেন সৈকত রেজা।

সিএমভি সূত্র জানায়, ২৪ জুলাই ‘জানি পাবো না’র অডিও ও ভিডিও একযোগে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলসহ দেশের বেশিরভাগ অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

সিঁথি সরকার ছাড়াও এর আগে ‘গানের রাজা’র প্রথম ও দ্বিতীয় প্রতিযোগী লাবিবা ও শফিকুল ইসলামের জন্য গান করেছেন ইমরান। এবার এই গায়ক হাজির হচ্ছেন সিঁথি সরকারকে নিয়ে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ইমরানের হাত ধরে সিঁথি সরকারের প্রথম গান

আপডেট সময় ০৫:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০