ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মঙ্গলবার থেকে রাজশাহীতে ফ্লাইট চালু করবে নভোএয়ার

নভোএয়ারের একটি প্লেন

স্টাফ রিপোর্টারঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে প্রায় চার মাস পর ফের রাজশাহীতে ফ্লাইট চালু করতে যাচ্ছে বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার।  

আগামী মঙ্গলবার (২১ জুলাই) থেকে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ফ্লাইট শুরু করবে এয়ারলাইন্সটি।সোমবার (২০ জুলাই) এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

নভোএয়ার জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে প্রতিদিন সকাল সাড়ে ১০টা ও বিকেল সাড়ে ৪টায় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে।

একইভাবে রাজশাহী থেকে প্রতিদিন বেলা ১১টা ৪৫ মিনিট ও বিকেল ৫টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া দুই হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

টিকিট ও ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য নভোএয়ারের ওয়েবসাইট www.flynovoair.com থেকে পাওয়া যাবে।

বর্তমানে কোভিড-১৯ মহামারিকালীন নভোএয়ার অভ্যন্তরীণ রুট রাজশাহী ছাড়াও ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশাল রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মঙ্গলবার থেকে রাজশাহীতে ফ্লাইট চালু করবে নভোএয়ার

আপডেট সময় ০১:০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০