ঢাকা ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাজৈরে ডাকাত সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় উজ্জ্বল শেখ (৪৫) নামে এক ডাকাত সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (১৯ জুলাই) ভোরে উপজেলার ইশিবপুর ইউনিয়নের হাসানকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উজ্জ্বল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননিখির ইউনিয়নের মহিষতলী গ্রামের আমির শেখের ছেলে।

পুলিশ বলছে, উজ্জ্বলের নামে মাদারীপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় একাধিক ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, ডাকাতি শেষে আন্তঃকোন্দলের জেরে উজ্জ্বলকে গুলি করে হত্যা করা হয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আনোয়ার হোসেন জানান, সকালে সড়কের পাশে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। উজ্জ্বল হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাজৈরে ডাকাত সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০