ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

স্যোশাল মিডিয়ার সেবা বিনামূল্যে না দিতে বিটিআরসির নির্দেশ

প্রযুক্তি ডেস্কঃ মোবাইল অপারেটরগুলোকে ফেসবুকসহ স্যোশাল মিডিয়া সম্পর্কিত সেবা বিনামূল্যে না দিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

অপরাধমূলক কার্যক্রম এড়াতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিটিআরসি গত মঙ্গলবার (১৪ জুলাই) অপারেটরদের চিঠি দেওয়ার পরে অপারেটরগুলো তা বাস্তবায়ন শুরু করছে বলেও জানা যায়।

চিঠিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে টেলিযোগাযোগ সেবাদানকারী অপারেটররা তাদের গ্রাহকদের আকৃষ্ট করার লক্ষ্যে-

সোশ্যাল মিডিয়া সম্পর্কিত সেবা আংশিক ফ্রি অথবা কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি বা বিনামূল্যে দেওয়ায় বাজারে অসুস্থ প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে।

এসব ফ্রি স্যোশাল মিডিয়া সম্পর্কিত সেবা গ্রহণ করে কিছু অসাধু ব্যক্তি স্যোশাল মিডিয়ায় নানা রকমের অপ্রয়োজনীয় অপরাধমূলক কার্যকলাপ পরিচালনা করে আসছে।

‘এমতাবস্থায়, আপনার প্রতিষ্ঠানের সব গ্রাহককে স্যোশাল মিডিয়া সম্পর্কিত সেবা ফ্রি বা বিনামূল্যে দেওয়া থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হলো।’

সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সভা পরবর্তী বিটিআরসি বিটিআরসির পক্ষ থেকে অপারেটরদের এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থার সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান।

তিনি বলেন, সবার জন্য নিরাপদ ইন্টারনেট সেবা নিশ্চিত করা এবং বাজারে প্রতিযোগিতা স্বাভাবিক রাখতে গত ১৪ জুলাই চিঠি দেয়া হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

স্যোশাল মিডিয়ার সেবা বিনামূল্যে না দিতে বিটিআরসির নির্দেশ

আপডেট সময় ০৭:৫৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০