ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মারা গেছেন মডেল জুনাইদ শাহ

মডেল জুনাইদ শাহ

বিনোদন ডেস্কঃ বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে তার চেহারার অদ্ভুত মিল। খবরের শিরোনাম হয়ে অনেক আগেই দারুণ সাড়া ফেলেছিলেন মডেল জুনাইদ শাহ।

কিন্তু অল্প বয়সেই থমকে গেল এই কাশ্মীরি যুককের জীবন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শ্রীনগরে তিনি মারা গেছেন। শুক্রবার (১৭ জুলাই) কাশ্মীরি সাংবাদিক ইউসুফ জামিল এক টুইটার পোস্টে জুনাইদের মৃত্যুসংবাদ জানিয়েছেন।

ইউসুফ জামিল টুইটারে লেখেন, আমাদের পুরনো প্রতিবেশি নিসার আহমেদের ছেলে জুনাইদ গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে গতরাতে মারা গেছেন।

সবাই বলে, তিনি বলিউড অভিনেতা রণবীর কাপুরের মতো দেখতে। আমি বলি, তার বাবা-মা ও কাশ্মীরের কাছে তিনি ছিলেন একটি বড় আশা ও শক্তি।

তিনি আরও জানান, ২৮ বছর বয়সী জুনাইদ মাসখানেক আগেই মা-বাবার সঙ্গে মুম্বাই থেকে ফিরেছেন।

মুম্বাইয়ে তিনি মডেলিং করতেন। তিনি অনুপম খেরের অ্যাক্টিং স্কুলেও ভর্তি হয়েছিলেন। ইতোপূর্বে তার হৃদরোগের কোন কথা শোনা যায়নি।

কয়েক বছর আগেই জুনাইদ শাহের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছিল। কারণ ছিল, অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তার চেহারার হুবহু মিল। তাই রণবীরের ভক্তরা হুমড়ি খেয়ে পড়েছিল তখন।

এমনকি রণবীর কাপুরের বাবা ঋষি কাপুরও ২০১৫ সালে এক টুইট পোস্টে লিখেছিলেন, ‘হায় ভগবান! আমার নিজের ছেলের জমজ আছে! শপথ করে বলছি, এদের আমি আলাদা করতে পারছি না। দারুণ জমজ।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মারা গেছেন মডেল জুনাইদ শাহ

আপডেট সময় ০৭:২৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০