ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মোহনপুরে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

মোক্তার আলী

রাজশাহী প্রতিনিধিঃ  রাজশাহীর মোহনপুর উপজেলার চাঁদপুর গ্রামে মোক্তার আলী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৭ জুলাই) সকালে বাড়ির অদূরে থাকা বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

নিহত মোক্তার চাঁদপুর গ্রামের জয়নাল আলীর ছেলে। সে স্থানীয় বসন্তকেদার উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

এদিকে খবর পেয়ে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় মোহনপুর থানার ভারপ্রাপ্ত-

কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ ও পুলিশ পরিদর্শক খালেদুর রহমান তার সঙ্গে ছিলেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত মোক্তারের শরীরের-

বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহত মোক্তারের বাবা জয়নাল হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মোহনপুরে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৫:৩৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০