ঢাকা ০২:০৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

প্রতীকী ছবি

যশোর প্রতিনিধিঃ  যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আলাউদ্দিন (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে শহরের পূর্ববারান্দিপাড়া নদীর ধারে মালোপাড়া এলাকায় একটি মেহগনি বাগানে কাছে এ ঘটনা ঘটে।

পরে নিহতের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের বাবা শুকুর আলী   জানান, পাঁচ বছর আগে আলাউদ্দিন বাড়ি থেকে বের হয়ে যায়।

খারাপ সঙ্গে পড়ে নেশা করতো, বাড়িতে আসতো না। ১৫ দিন আগে জেল থেকে ছাড়া পায় বলে শুনেছি। শুক্রবার সকালে আলাউদ্দিনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে আসি। এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা জানি না।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে যশোর শহরের পূর্ববারান্দিপাড়া নদীর ধারে মালোপাড়া এলাকায় একটি মেহগনি বাগানের ধারে

কয়েক যুবক ধাওয়া করে আলাউদ্দিনের বুকের দুইপাশে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দেলোয়ার হোসেন জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। তবে এখনও বিস্তারিত কিছু জানতে পারিনি। তবে জড়িতদের চিহ্নিত করে আটকে কাজ শুরু করেছে পুলিশ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট সময় ০৫:৩০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০