ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে পোশাককর্মীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টারঃ  রাজশাহীতে এক পোশাককর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে নগরীর চন্দ্রিমা থানার কৃষ্টগঞ্জ এলাকার সাঁকোর নিচে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত পোশাককর্মীর নাম স্বপন ইসলাম (২৮)। সে কৃষ্টগঞ্জ এলাকার খলিল উদ্দিনের ছেলে। তিনি ঢাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

খবর পেয়ে সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থলে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হবে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মুনির বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ডোবায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে খবর দেয়া হয় সিআইডিকে। তাদের তদন্ত শেষে মরদেহ মর্গে নেয়া হবে।

ওসি আরও বলেন, নিহতের শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার দিবাগত রাতের কোনো এক সময় তাকে হত্যার পর মরদেহ ডোবায় ফেলে গেছে দুর্বৃত্তরা। এনিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

ট্যাগস

রাজশাহীতে পোশাককর্মীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:৪২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481