ঢাকা ০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

যমুনার পানি বিপৎসীমার ৭৭ সে.মি. উপরে

ফের যমুনা নদীতে পানি বেড়েছে

বগুড়া প্রতিনিধিঃ  বগুড়ায় ফের বেড়েছে যমুনা ও বাঙ্গালী নদীর পানি। যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে জেলার সারিয়াকান্দি পয়েন্টে দ্বিতীয় দফায় যমুনা নদীতে পানি বেড়েছে।

এ নদীর পানি ৬৭ সেন্টিমিটার থেকে পর্যায়ক্রমে মোট ৮৭ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার পর আবারও পানি বাড়তে শুরু করেছে। অন্যদিকে বাঙ্গালী নদীতে বেড়েছে ৪১ সেন্টিমিটার।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে বিষয়টি  নিশ্চিত করেন বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী প্রকৗশলী মো. হুমায়ুন কবির।

জানা যায়, যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার ১৬টি ইউনিয়েন  নিম্নাঞ্চলগুলো এবং পাট, ধানসহ ফসলি জমি পানিতে তলিয়ে যায়। এমন অবস্থায় কৃষক তাদের অপরিপক্ক পাট কাটতে শুরু করে।

এদিকে পানি বাড়ায় নদীর তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছে বন্যানিয়ন্ত্রণ বাঁধে।

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী প্রকৗশলী মো. হুমায়ুন কবির জানান, যমুনার পানি বিপৎসীমা নির্ধারণ করা হয় ১৬ দশমিক ৭০ মিটার।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার হিসাব অনুযায়ী নদীর পানি ১৭ দশমিক ৪৭ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে অর্থাৎ বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

তিনি জানান, বাঙ্গালী নদীতে বিপৎসীমা নির্ধারণ করা হয় ১৫ দশমিক ৮৫ মিটার। এখন এই নদীতে ১৫ দশমিক ৫৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নদীর পানি কমতে শুরু করে আবারও ৪১ সেন্টিমিটার বেড়েছে।

তিনি আরও জানান, গেলো এক সপ্তাহে যমুনা ও বাঙ্গালী নদীর পানি পর্যায়ক্রমে কমতে শুরু করে দ্বিতীয় দফায় বন্যায় আবারও পানি বৃদ্ধি পাচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

যমুনার পানি বিপৎসীমার ৭৭ সে.মি. উপরে

আপডেট সময় ০১:৪১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০