ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

প্রাথমিকের শিক্ষার্থীদের বাড়িতে যাবে পুষ্টিকর বিস্কুট

প্রাথমিকের শিক্ষার্থীরা

শিক্ষা ডেস্কঃ  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ফিডিংয়ের পুষ্টিকর বিস্কুট বাড়িতে পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।

শিক্ষার্থীদের মাথাপিছু ২৫ থেকে ৫০ প্যাকেট বিস্কুট বিতরণের ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ডিপিই থেকে এক চিঠিতে সব জেলা প্রশাসককে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

সম্প্রতি দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের পরিচালক মো. রুহুল আমিন খান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

ফলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অধীনে দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং শীর্ষক প্রকল্পের ১০৪টি উপজেলায় বিস্কুট বিতরণ কার্যক্রম স্থগিত রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, গত ১০ জুন দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের ৩০তম স্টিয়ারিং কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে, বিদ্যালয় বন্ধ থাকায় এনজিও কর্মীদের মাধ্যমে প্রকল্পভুক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি-

বাড়ি উচ্চ পুষ্টিমানসমৃদ্ধ বিস্কুট এবং ১৬টি উপজেলার শিক্ষার্থীদের জন্য সংগৃহীত ও মওজুদকৃত মিড ডে মিলের চাল, ডাল এবং ভোজ্য তেল সংশ্লিষ্ট উপজেলা-

নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার পরস্পরের সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে বিতরণের ব্যবস্থা করবেন।

এতে আরও বলা হয়, এককালীন ২৫ থেকে ৫০ প্যাকেট উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ বিস্কুট মাথাপিছু শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসারের সাথে সমন্বয় করে এনজিওকর্মীদের মাধ্যমে শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে বিস্কুট বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

স্কুল ফিডিং প্রকল্পের বাস্তবায়ন সহযোগী সংস্থার প্রকল্প সমন্বয়কারীকে বিস্কুট বিতরণে স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানানো হয় চিঠিতে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

প্রাথমিকের শিক্ষার্থীদের বাড়িতে যাবে পুষ্টিকর বিস্কুট

আপডেট সময় ০৮:১১:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০