ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নেপালে ভূমিধস, ২২ জনের মৃত্যু

নেপালে ভূমিধস

আন্তর্জাতিক ডেস্কঃ  ভারী বর্ষণে নেপালের বিভিন্ন জায়গায় ভূমিধস হয়েছে। এতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে গলফ নিউজ।

খবরে বলা হয়, নেপালের কাস্কি জেলায় একাধিক ভূমিধসে তিন শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার তুমুল-

বৃষ্টির সময় জেলার সারাঙ্কত এলাকায় ভূমিধসে ঘরের ওপর পড়লে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আগের দিন বৃহস্পতিবার রাতে লামজুং জেলার বেসিশাহার এলাকায় ভূমিধসে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়। একই রাতে রাকুম জেলার আথবিসকত এলাকায় ভূমিধসে মৃত্যু হয় আরও দুজনের।

তিনজনের মৃত্যু হয়েছে মায়াগদি জেলায়। জারিয়াকত জেলায় ভূমিধসে ১০ বছর বয়সী এক শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ১২ জন।

পশ্চিম নেপালেও ভূমি ধসের খবর পাওয়া গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর। টানা ৪৮ ঘণ্টার বৃষ্টিতে দেশটির নদীগুলোতে পানি প্রবাহ ফুলেফেঁপে উঠেছে। এতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

নেপালের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরও তিন দিন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নেপালে ভূমিধস, ২২ জনের মৃত্যু

আপডেট সময় ০৪:৪১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০