ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঈশ্বরদীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ  পাবনার ঈশ্বরদীতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাণী বেগম (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামে স্বামীর বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাণী ওই উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভাড়ইমারী গ্রামের আনন্দবাজার এলাকার কৃষক আকমল হোসেনের মেয়ে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন জানান, সকালে বাড়ির পাশে আম গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।

পরে ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঈশ্বরদীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:৫৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০