ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

অনলাইনে কোরবানির গরু কেনায় উৎসাহ সরকারের

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টারঃ  করোনা ভাইরাসের কারণে এবার অনলাইনে গরু কেনার জন্য সরকার উৎসাহ দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেছেন, যেখানে সেখানে গরুর হাট না বসানোর জন্য আমরা নির্দেশনা দিয়েছি।আমরা সবচেয়ে বেশি উৎসাহিত করছি অনলাইনে গরু কেনার জন্য।

গরুর মালিক যাতে ঘরে বসে গরুটি বিক্রি করতে পারেন। টাকা-পয়সা ক্রেডিট কার্ড কিংবা বিকাশে যদি লেনদেন করা যায় তবে ভালো। আমরা এটা সব জায়গায় প্রোমোট করছি।

বুধবার (০৮ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম আহমেদের কাছে মাস্ক তুলে দেন বিসিএস ৮৫ ফোরামের-

সভাপতি ও সাবেক সচিব মো. মোশাররফ হোসেন এবং সহ সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্তের কথা তুলে ধরে স্থানীয় সরকার সচিব বলেন, এবার ট্রেডিশনালি হাটবাজার বসবে না। এবার গরুর হাটে স্বাস্থ্যবিধি মেনে মানুষকে মাস্ক-

পরতে হবে, হ্যান্ড গ্লাভস পরিধান করতে হবে। সামনে সাবান-পানি থাকবে। গরুর হাটে ক্রেতা-বিক্রেতা শারীরিক দূরত্ব মেনে বেচা-কেনা করবে। এভাবে আমরা চেষ্টা করছি।

এবার সিটি করপোরেশনের জনবল পশু জবাই করে বাসায় পৌঁছে দেবে জানিয়ে সচিব বলেন, এবার চেষ্টা করছি সিটি করপোরেশন এলাকায় নির্দিষ্ট জায়গায় যাতে গরুগুলো জবাই হয়।

‘সিটি করপোরেশন গরু জবাইয়ের দায়িত্ব নেবে। গরু জবাইয়ের পর বাড়িতে পৌঁছে দেবে। এখানে কাউকে আসতে হবে না। এজন্য পারিশ্রমিক দিতে হবে। বিষয়গুলো আমরা ভেবেছি। ’

তবে এগুলো প্রাথমিক সিদ্ধান্ত উল্লেখ করে সচিব বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়সহ অন্যান্যা নিজেরা এ বিষয়ে সভা করবে। আমরা আবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

এখনও ডেঙ্গুর প্রকোপ লক্ষ্য করিনি স্থানীয় সরকার সচিব বলেন, করোনার আতঙ্কের মধ্যে যদি আবার ডেঙ্গু আসে তবে আতঙ্ক আরও বেড়ে যাবে।

তাই এভাবে এটা আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ লক্ষ্য করিনি।

তিনি বলেন, এডিস মশা রোধের ক্ষেত্রে ৯০ শতাংশ হল মানুষের সচেতনতা, আর ১০ শতাংশ হল সিটি করপোরেশনের কাজ। সেই সচেতনতার জন্য প্রতিদিনই টেলিভিশন ও রেডিওতে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

‘এছাড়া যেসব ভবনে জমা পানি রয়েছে এবং এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে, সেসবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে। ’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

অনলাইনে কোরবানির গরু কেনায় উৎসাহ সরকারের

আপডেট সময় ০৪:৫৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০