ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নানার সঙ্গে বিরোধ প্রতিশোধ নিতে ৬ বছরের নাতনিকে কুপিয়ে হত্যা করলো প্রতিবেশী

নিহত নূরিয়া নাজাত আনিকা

কিশোর গঞ্জ প্রতিনিধি: জমি নিয়ে বিরোধের জের ধরে আনিকা নামে ছয় বছরের এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে মিথি নামে আট বছরের আরেক শিশু।নির্মম ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় । 

(০৫ জুলাই)  রোববার সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ নৃশংস হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, হোসেনপুর উপজেলার শাহেদল গলাচিপা গ্রামের আবু সাইদের ছেলে সিরাজ মিয়ার সঙ্গে একই গ্রামের নূর ইসলাম ও ওসমানের জমি নিয়ে বিরোধ ছিল। রোববার সকাল ১০টার দিকে বিষয়টি নিষ্পত্তির জন্য গলাচিপা বাজারে সালিশ বৈঠক বাসার কথা ছিল। সকাল ৮টার দিকে নানা বাড়িতে বেড়াতে আসা বীরপাইকশা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে নূরিয়া নাজাত আনিকা নানা ওসমানের বাড়ির সামনে খেলছিল। এ সময় পাশের বাড়ির এক শিশুর সঙ্গে আনিকার ঝগড়া হয়।

এ নিয়ে ধারালো দা নিয়ে ওসমানের নাতনি আনিকা ও আট বছরের মেয়ে মিথিকে কুপিয়ে গুরুতর আহত করেন সিরাজ মিয়া। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে আনিকাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত মিথিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। জমির বিরোধ নিয়ে শিশুটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে জানালেন হোসেনপুর থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সিরাজ মিয়াকে আটক করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নানার সঙ্গে বিরোধ প্রতিশোধ নিতে ৬ বছরের নাতনিকে কুপিয়ে হত্যা করলো প্রতিবেশী

আপডেট সময় ০৯:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০