ঢাকা ১২:২৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গ্রাহকের সুরক্ষায় নতুন নিয়ম আনছে অ্যাপল

অ্যাপল

প্রযুক্তি ডেস্কঃ  স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ কিংবা ডেস্কটপ যেটাই ব্যবহার করুন না কেন প্রতিনিয়ত আপনার গতিবিধিতে নজর রাখছে আপনার ডিভাইসে ইন্সটল করে রাখা অ্যাপগুলো।

আপনি কোন অ্যাপটি ওপেন করছেন, কোন ওয়েবসাইট ভিজিট করছেন, কি লিখে সার্চ দিচ্ছেন সব তথ্যই তারা সংরক্ষণ করছে। উদ্দেশ্য আপনার গতিবিধির ভিত্তিতে আপনাকে বিজ্ঞাপন দেখানো।

এবার অ্যাপল সিদ্ধান্ত নিয়েছে তাদের আইফোন ও আইপ্যাডের অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণে অ্যাপগুলো এসব তথ্য ব্যবহারকারীর অনুমতি ছাড়া সংগ্রহ করতে পারবে না।

এসব তথ্য সংগ্রহ করতে হলে পপ-আপ স্ক্রিনে ব্যবহারকারীর অনুমতি চাইতে হবে।

পপ-আপে লেখা থাকবে ‘এই অ্যাপটি আপনার তথ্য সংগ্রহের জন্য অনুমতি চাচ্ছে’। এর কিছুটা নিচে লেখা থাকবে অনুমতি কেন প্রয়োজন।

একবার যদি ব্যবহারকারী তথ্য প্রদানে স্বীকৃতি জানান তবে দ্বিতীয় বার আর অনুমতির প্রয়োজন হবে না। এদিকে ফেসবুক ও গুগল সমর্থিত ১৬টি ডিজিটাল বিপণন সংস্থা অ্যাপল এর এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।

অ্যাপেলের নতুন নিয়ম কার্যকর হলে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করতে হলে অ্যাপগুলোকে দুই দফায় অনুমতি চাইতে হবে।

এনিয়ে সংস্থাগুলো ভীতি প্রকাশ করছে। তারা বলছে, এর ফলে ব্যবহারকারীর তথ্য প্রদানে অস্বীকৃতি জানানোর ঝুঁকি অনেকটা বেড়ে গেল।

যেসব অ্যাপ অনলাইনে ব্যবহারকারীর গতিবিধি, অভ্যাস ও আগ্রহের উপর কড়া নজর রাখে এবং তার উপর ভিত্তি করে বিজ্ঞাপন প্রদর্শন করে এদের মধ্যে ফেসবুক ও গুগল অন্যতম।

অ্যাপল বলছে, তাদের ব্যবহারকারীদের তথ্য কি কাজে ব্যবহার হচ্ছে সে ব্যাপারে ব্যবহারকারীদের আরও বেশি স্বচ্ছতা প্রদানে এমন সিদ্ধান্ত নিচ্ছে।

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গ্রাহকের সুরক্ষায় নতুন নিয়ম আনছে অ্যাপল

আপডেট সময় ০৪:২১:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০