ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

করোনায় আক্রান্ত পাক পররাষ্ট্রমন্ত্রীর অবস্থা স্থিতিশীল

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি

আন্তর্জাতিক ডেস্কঃ  পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসায় কোয়ারেন্টিনে আছেন। যদিও তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার (৪ জুলাই) শাহ মেহমুদ কোরেশি নিজেই তার করোনা আক্রান্ত হওয়ার কথা জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি বলেন, শুক্রবার বিকালে আমি কিছুটা জ্বর বোধ করি, এবং দ্রুত নিজেকে ঘরবন্দি করে ফেলি।

পরে নমুনা পরীক্ষায় আমার করোনা পজিটিভ এসেছে। আল্লাহ রহমতে আমি এখন পর্যন্ত সবল ও কর্মক্ষম আছি। ফলে বাসা থেকেই আমি আমার দায়িত্ব পালন করে যেতে পারব। আমার জন্য দোয়া করবেন।

পাকিস্তানে করোনা আক্রান্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে শাহ মেহমুদ কোরেশিই এখন পর্যন্ত সবচেয়ে হাই-প্রোফাইল ব্যক্তি।

তিনি সরকারের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ পার্টির ভাইস প্রেসিডেন্ট কোরেশিকে প্রধানমন্ত্রী ইমরান খানের পরপরই সরকারের দুই নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়।

খবরে বলা হয়, এরই মাঝে পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েক রাজনীতিবিদের মৃত্যুও হয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যা সংস্থা ওয়ার্ল্ডোমিটারের মতে, পাকিস্তানে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা সোয়া দুই লাখের বেশি।

এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬ শতাধিক মানুষের। সেরে উঠেছেন ১ লাখ ২৫ হাজারের কিছু বেশি। বাকিদের মধ্যে গুরুতর অসুস্থ প্রায় আড়াই হাজার।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

করোনায় আক্রান্ত পাক পররাষ্ট্রমন্ত্রীর অবস্থা স্থিতিশীল

আপডেট সময় ১১:০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০