ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিরিয়ায় বিমান হামলায় ইরানপন্থি ৬ যোদ্ধা নিহত

বিমান হামলা চালানো হচ্ছে

আন্তর্জাতিক ডেস্কঃ  সিরিয়ার পূর্বাঞ্চলে সরকারি বাহিনী ও ইরানপন্থি মিলিশিয়া সেনাদের অবস্থান লক্ষ্য করে চালানো বিমান হামলায় অন্তত ছয় যোদ্ধার প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।

যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থার বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি হামলার বিষয়টি নিশ্চিত করেছে। মানবাধিকার বিষয়ক ব্রিটেন ভিত্তিক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়,-

শনিবার বিকালে ইরাক সীমান্তবর্তী আল-আব্বাস গ্রামে বিমান হামলায় নিহতদের মধ্যে সিরিয়ার চার নাগরিক রয়েছে। তারা সিরিয়ার সৈন্য কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সেখানে এ বিমান হামলা কারা চালিয়েছে সে ব্যাপারে ওই সংস্থা কিছু জানায়নি। তবে এ হামলায় ইসরাইলের হাত থাকতে পারে বলে সংস্থাটির দাবি।

বিশ্লেষকদের মতে, ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে সিরিয়ায় শত শত বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

তারা সিরিয়ার সরকারি সৈন্য, ইরানের মিত্র বাহিনী ও লেবাননের শিয়া জঙ্গি গ্রুপ হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালায়।

ইসরায়েল অধিকাংশ ক্ষেত্রে সিরিয়ায় এসব হামলার অভিযোগ এড়িয়ে গেলেও তারা বলে আসছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে দেশটিতে ইরানের উপস্থিতি হুমকি হওয়ায় সেখানে এ ধরনের হামলা অব্যাহত থাকবে।

চলতি সপ্তাহের গোড়ার দিকে সিরিয়ার পূর্বাঞ্চলীয় দির ইজোর প্রদেশ এবং দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ার দুই সৈন্যসহ সাত যোদ্ধা নিহত হয়।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩ লাখ ৮০ হাজারের বেশি লোক নিহত হয়েছে এবং দেশটির যুদ্ধ পূর্ব জনসংখ্যার অর্ধেকেরও বেশি গৃহহীন হয়ে পড়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিরিয়ায় বিমান হামলায় ইরানপন্থি ৬ যোদ্ধা নিহত

আপডেট সময় ০২:০০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০