ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

মেয়ে শ্রদ্ধা কাপুরকে বাড়িতে আটকে রেখেছেন শক্তি

বিনোদন ডেস্কঃ  দিনে দিনে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এরমধ্যে লকডাউন শিথিল করা হয়েছে।

কোথাও কোথাও সীমিত পরিসরে শুরু হয়েছে নাটক সিনেমার শুটিংও। তবু জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে রাজি নন অনেকেই।

ভারতে মহারাষ্ট্র সরকারের অনুমোদন মেনে জুলাই থেকে শুটিং শুরু হবে বলিউডে। কিন্তু শ্রদ্ধা কাপুরকে এই সময় শুটিং করেতে দিতে নারাজ তার বাবা শক্তি কাপুর। এই অসময়ে শ্রদ্ধাকে বাড়ি থেকে বের হতে দিচ্ছেন না শক্তি।

ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, শ্রদ্ধা কাপুরকে শুটিং ইউনিটে যেতে দিচ্ছেন না শক্তি কাপুর। কাজের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি বলেই মনে করেন তিনি। তাই শ্রদ্ধাকে নিরাপদে বাড়িতেই থাকার নির্দেশ দিয়েছেন।

শক্তি কাপুর বলেন, ‘কাজ অবশ্যই ভীষণ প্রয়োজনীয়। তাই বলে জীবনের বিনিময়ে কাজ নয়। বর্তমানে যে অবস্থা, তাতে বাইরে বের হওয়া মোটেও উচিত নয়। কাজে গিয়ে হাসপাতালে বিল মেটানোর চেয়ে, ঘরে চুপচাপ বসে থাকা অনেক ভালো।’

করোনায় আক্রান্ত হলে, তার চিকিতসার জন্য হাসপাতালগুলি হা করে বসে আছে।

মানুষের সুবিধা অসুবিধার কথা না ভেবেই বেসরকারি হাসপাতালগুলো মানুষকে লুটেপুটে নিচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন শক্তি কাপুর। সব মিলিয়ে কাজের তুলনায় নিজের সন্তানদের জীবন ও নিরাপত্তা তার কাছে আগে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

মেয়ে শ্রদ্ধা কাপুরকে বাড়িতে আটকে রেখেছেন শক্তি

আপডেট সময় ০৮:২৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০