ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কুয়েতে থেকে চার হাজার ছয় শ প্রবাসী ফেরানোর প্রক্রিয়া আগামীকাল

কুয়েত এয়ারলাইনস

স্টাফ রিপোটারঃ এক মাস ধরে কুয়েতের চারটি বন্দী শিবিরে থাকা চার হাজার ছয় শ প্রবাসী বাংলাদেশিকে ফেরানোর প্রক্রিয়া আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।

প্রথম দফায় কুয়েত এয়ারলাইনস ও জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটে প্রায় ১ হাজার ৮০০ বাংলাদেশি দেশে ফিরবেন। কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম মুঠোফোনে এ তথ্য জানান।

করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে কুয়েত সরকার গত মাসে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে। ওই ক্ষমার আওতায় বাংলাদেশের চার হাজার ৬০৭ জন আত্মসমর্পণ করে গত মাসের শুরু থেকে অবস্থান করছেন দেশটির চারটি বন্দী শিবিরে।

খাবারের সংকট, দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা আর বিনা চিকিৎসায় কয়েকজন সহকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে শিবিরে থাকা বাংলাদেশের কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এদের কেউ কেউ গত সপ্তাহে মিসরীয় কর্মীদের আয়োজিত বিক্ষোভে যোগ দেয়।

এস এম আবুল কালাম বলেন বলেন, কুয়েতের চারটি বন্দী শিবিরে থাকা বাংলাদেশের কর্মীদের পর্যায়ক্রমে দেশে ফেরত পাঠানো হবে। মঙ্গলবার থেকে কুয়েত সরকারের খরচে এরা দেশে ফিরছেন।

প্রতি তিন দিন পর পর ফ্লাইট যাবে বাংলাদেশে। আমরা চেষ্টা করছি এ মাসের মধ্যে তা না হলে আগামী মাসের প্রথম সপ্তাহেই যাতে বন্দী শিবিরে থাকা সবাইকে দেশে পাঠিয়ে দেওয়া যায়।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, বন্দী শিবিরে থাকা চার হাজার ছয় শ জনের বাইরে আরও ১৭৩ জন বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায় আছেন।

এরা বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড ভোগ করেছেন। করোনাভাইরাসের কারণে দেশটির সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করার ফলে ওই ১৭৩ জন বাংলাদেশিও দেশে ফেরার সুযোগ পাচ্ছেন।

কুয়েতে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশটিতে এ মুহূর্তে বাংলাদেশের প্রায় সাড়ে তিন লাখ অভিবাসী কর্মী কাজ করছেন।

এদের মধ্যে কুয়েত সরকার প্রায় ৩৮ হাজার বাংলাদেশিকে অবৈধ বা অনিয়মিত হিসেবে ঘোষণা করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কুয়েতে থেকে চার হাজার ছয় শ প্রবাসী ফেরানোর প্রক্রিয়া আগামীকাল

আপডেট সময় ১০:৩৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২০