ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জেসিয়ার মৃত্যু গুজব

জেসিয়া ইসলাম

বিনোদন ডেস্কঃ   মিস ওয়ার্ল্ড বাংলাদেশে প্রথম আসরের চ্যাম্পিয়ন জেসিয়া ইসলাম। গেল ৮ মে শুক্রবার রাতে তাকে মৃত ঘোষণা করে ফেসবুক কর্তৃপক্ষ। তার ফেসবুক আইডিতে লিখে দেয় ‘রিমেম্বারিং জেসিয়া ইসলাম’।

এ নিয়ে বেশ হৈ চৈ শুরু হয়। sকারণ সাধারণত কোনো ফেসবুক ব্যবহারকারী মারা যাওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে সেই অ্যাকাউন্ট ‘রিমেম্বারিং’ করে দেয় ফেসবুক। তাই সবাই জেসিয়ার মৃত্যুর খবরে মুষড়ে পড়েন।

অথচ এমন ঘটনা যখন ঘটেছে তখন ঘুমিয়ে ছিলেন জেসিয়া, ব্যাপারটি জেনেছেন সকালে ঘুম থেকে উঠে। ফেসবুক কর্তৃক নিজের এমন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ, হতাশা প্রকাশ করেছেন এই মডেল।

যদিও খুব দ্রুতই ফেসবুক কর্তৃপক্ষ নিজেদের ভুলের জন্য ক্ষমা চেয়ে মৃত জেসিয়াকে জীবিত ঘোষণা করেছেন।

এ প্রসঙ্গে জেসিয়া বলেন, ‘কে বা কারা আমার আইডিটিতে রিপোর্ট করেছিলো। সেকারণে এমন বাজে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গেল দুদিনে আমার আত্মীয়রা-বন্ধুরা খুব ভয়ে দিন কাটিয়েছেন।

কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ তো কমপক্ষে ২৪ ঘণ্টা সময় নিতে পারত। যাচাই–বাছাই করতে পারত। খুব হতাশ হলাম।’

তিনি আরও বলেন, ‘যারা এই নিষ্ঠুর রসিকতা করেছেন তাদের অনুরোধ করছি ভবিষ্যতে এই ধরনের কোনো কিছু করতে আসবেন না। বুলিং কখনোই মজা হতে পারে না।’

প্রসঙ্গত, জেসিয়া ইসলাম সুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ সালের চ্যাম্পিয়ন। চীনের সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করেন তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জেসিয়ার মৃত্যু গুজব

আপডেট সময় ০৪:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০