ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ডিএমপির ৪৪৭ কর্মকর্তা করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার :   ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত বিভিন্ন পদমর্যাদার ৪৪৭ জন কর্মকর্তা ও সিভিল স্টাফ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

ডিএমপি সদর দফতরের সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) আশিক হাসান জানান, রোববার (৩ মে) পর্যন্ত ৪৪৭ জন আক্রান্তের মধ্যে দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এর বাইরে কয়েকজন আনসার সদস্য ও সিভিল স্টাফ আছেন।

এছাড়া আক্রান্তদের তালিকায় আছেন ১০ জন পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর), ২৬ জন উপ-পরিদর্শক (এসআই), দুজন সার্জেন্ট, ৫৩ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), ২২ জন নায়েক ও ৩১৪ জন কনস্টবল। ডিএমপিতে কর্মরত ১০ জন সিভিল স্টাফ ও সাতজন আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

বিশ্বব্যাপী মহামাি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে একক পেশা হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

সংশ্লিষ্টরা বলছেন, পুলিশ করোনা মোকাবিলায় শুরু থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ও জনকল্যাণে বহুমুখী সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের ফলে, তারা বেশি আক্রান্ত হচ্ছেন।

পুলিশ সদরের তথ্যানুযায়ী, রোববার পর্যন্ত সারাদেশে করোনায় আক্রান্ত ৮৫৪ পুলিশ সদস্য, যা এ পর্যন্ত আক্রান্তদের মোট রোগীর প্রায় ১০ শতাংশ। হোম কোয়ারান্টাইনে রয়েছে ১২৫০ জন, আইসোলেশনে ৩১৫ জন, সুস্থ হয়ে গেছে ৫৭ জন। এ পর্যন্ত আক্রান্ত ৫ পুলিশ সদস্য মারা গেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ডিএমপির ৪৪৭ কর্মকর্তা করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৮:৪০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২০