ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

করোনায় সম্মুখ যুদ্ধে পুলিশ, ৪ মৃত্যু আক্রান্ত ৬৭৭

পুলিশ সদস্যদের আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে

স্টাফ রিপোর্টারঃ  নিয়মিত দায়িত্বের পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনগণের কোয়ারেন্টিন ও শারীরিক দূরত্ব নিশ্চিতে ভূমিকা রাখা পুলিশ বাহিনীর ৬৭৭ জন সদস্য প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মৃত্যু হয়েছে ৪ জনের। আক্রান্তদের বাইরে আরও ১ হাজার ২২৫ জন পুলিশ সদস্য কোয়ারেন্টিনে এবং ১৭৪ জন আইসোলেশনের আছেন।

আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্য রয়েছেন ৩২৮ জন।। গত ২৪ ঘণ্টায় পুলিশের ৬৮ জন সদস্য নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে পুলিশ সদরদপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন।

করোনায় আক্রান্ত হয়ে মৃত চার পুলিশ সদস্য হলেন- ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩) এবং পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দীন (৫৫)।

করোনাভাইরাস সংক্রমণ থেকে নিজেদের রক্ষায় পুলিশ সদস্যদের আরও সাবধানে কাজ করার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়।

“মুখে মাস্ক অবশ্যই রাখতে হবে। সামাজিদ দূরত্ব বজায় রাখতে হবে। হাত কোনোভাবেই মুখে দেওয়া যাবে না,” সহকর্মীদের উদ্দেশে বলেছেন তিনি।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৩৮ জন। তাদের মধ্যে ৬৭৭ জন (৮ শতাংশের বেশি) পুলিশ হওয়ায় একক পেশাজীবী হিসেবে তারাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন।

পুলিশ সদস্যরা করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় কাজের পাশাপাশি অপরাধ দমন ও আসামি গ্রেপ্তার করে আদালতে পাঠানোর কাজও করছে।

এছাড়া আবশ্যিক খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সেবার সাথে যুক্ত ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া, দ্রব্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ, মজুতদারি ও কালোবাজারি রোধ, সরকারি ত্রাণ ও টিসিবির পণ্য বিতরণে অনিয়মের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণেও পুলিশ ভূমিকা রাখছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

করোনায় সম্মুখ যুদ্ধে পুলিশ, ৪ মৃত্যু আক্রান্ত ৬৭৭

আপডেট সময় ০৯:৪৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০