ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ঢাকা-১০ : ভোট দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার:  ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।শনিবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি ওই আসনের ভোটার।

কোন বিরতি ছাড়াই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা-১০, গাইবান্ধা-৩ এবং বাগেরহাট-৪ জাতীয় সংসদের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন কমিশন ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করবে। অপর দুই আসনে ব্যালট পেপার ব্যবহার করা হবে।

গত ২৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নুর তাপস পদত্যাগ করলে ঢাকা-১০ নির্বাচনী আসন শূন্য হয়।

ঢাকা-১০ আসনের রিটার্নিং কর্মকর্তা জিএম শাহতাব উদ্দিন জানান, ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে মোট ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিএনপির শেখ রবিউল আলম রবি, জাতীয় পার্টির হাজি মো. শাহজাহান, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী আহসান আসকারি, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী এবং পিডিপির আব্দুর রহিম।

ঢাকা-১০ আসনে মোট ভোটার ৩ লাখ ১২ হাজার ২৮১ জন। এখানে ভোট কেন্দ্র ১১৭টি ও ভোটকক্ষ ৭৭৬টি।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ঢাকা-১০ : ভোট দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:৫৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০