সশস্ত্র বাহিনী দিবস উদযাপন-২০২৬ উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর ২০২৬) সান্তাহারের বশিপুরের শখের পল্লীতে এ আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা, নওগাঁ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রাক্তন সৈনিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (নওগাঁ-০৫) জনাব মোঃ জাহিদুল ইসলাম (ধলু)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশপ্রেম, শৃঙ্খলা ও ত্যাগের কথা স্মরণ করে বলেন, “জাতির নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো দুর্যোগ ও সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গৌরবোজ্জ্বল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে সশস্ত্র বাহিনীর সদস্যরা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। প্রাক্তন সৈনিকদের অভিজ্ঞতা ও শৃঙ্খলা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মোঃ নূর-ই-আলম (মিঠু), জনাব দেওয়ান মোস্তাক আহমেদ (রাজা) এবং জনাব আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলাম (প্রধান উপদেষ্টা, প্রাক্তন সৈনিক সংস্থা, নওগাঁ জেলা শাখা, নওগাঁ)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মাসুদ আরিফ (পাশা) (সভাপতি, প্রাক্তন সৈনিক সংস্থা, নওগাঁ জেলা শাখা, নওগাঁ) এবং সঞ্চালনা করেন জনাব মোঃ জুয়েলুর রহমান (জুয়েল) (সাধারণ সম্পাদক, প্রাচীন সৈনিক সংস্থা, নওগাঁ জেলা শাখা, নওগাঁ)।
আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ফুটে ওঠে।
স্টাফ রিপোর্টার নওগাঁ: 













