নওগাঁর ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০ টায় র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার সুলতান আলম। প্রধান অতিথি ইউএনও কাজী তাহমিনা সারমিন তার বক্তব্যে সমবায়ের গুরুত্ব তুলে ধরেন এবং সমিতির সাধারণ সদস্যদের বিশ্বাস রক্ষার আহবান জানান।
আরও বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হানজালা, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান, টুটিকাটা সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, মঙ্গলখাল সমবায় সমিতির সভাপতি নূর আলম, বড়শিবপুর কোতরাপারা মৎস্যজিবী সমবায় সমিতির সভাপতি আতোয়ার রহমান, প্রত্যাশা কমার্শিয়াল ডেভলপমেন্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বদিউজ্জামান রেজা ও বন্ধু সমবায় সমিতির সভাপতি আবু রাইহান প্রমুখ।
আলোচনা শুরুতেই উপজেলা সমবায় অফিসার সুলতান আলম ধামইরহাট উপজেলার ১৫২ টি সমবায় সমিতির বিভিন্ন কার্যক্রম বিস্তারিত উপস্থাপন করেন।
আলোচনা শেষে বড়শিবপুর কোতরাপারা মৎস্যজিবী সমবায় সমিতির সভাপতি আতোয়ার রহমান। ধামইরহাট উপজেলা শিক্ষক-কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডকে পুরস্কার প্রদান করা হয়।
ধামইরহাট, নওগাঁ প্রতিনিধি: 










