নওগাঁয় মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে মহাতাব সরকার (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত সুমন পলাতক রয়েছেন।
সোমবার (৬ জুলাই) ভোরে নওগাঁ শহরের বনানীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মহাতাব সরকার পেশায় একজন রিকশা চালক ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, সুমন গত কয়েক বছর আগে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। এ নিয়ে সংসারে প্রায় ঝগড়া হতো পরিবারের সঙ্গে।
রবিবার রাতে সুমন তার পিতার কাছে ৫ হাজার টাকা চায়। এ নিয়ে পিতা পুত্রের মাঝে বাকবিতন্ডা তৈরী হয়। টাকা দিতে পারবে না বললে এক পর্যায়ে সুমন তার হাতের কাছে থাকা একটি কাঠ দিয়ে পিতার মাথায় আঘাত করে। আঘাতে পড়ে যায় মহতাব। সুমন এরপর ইট দিয়ে আবারো আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ।
খবর পেয়ে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে সুমন পলাতক রয়েছেন। স্থানীয় একাধিক ব্যাক্তি জানায় সম্প্রতি এ মহল্লায় মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। এতে এলাকার উঠতি বয়সের অনেকেই মাদক সেবনে জড়িয়ে পড়ছে।
ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর থেকে ঘাতক সুমন পলাতক রয়েছে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর থেকে ঘাতক সুমন পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।’
স্টাফ রিপোর্টার নওগাঁ: 










