ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

শনিবার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান

দীর্ঘ বিরতির পর দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীস্থ হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, জাতীয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিকদের সম্মানে এই বিশেষ সৌজন্য সাক্ষাতের আয়োজন করছে বিএনপি।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক আমন্ত্রণ বার্তায় গণমাধ্যমকর্মীদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

আমন্ত্রণ বার্তায় উল্লেখ করা হয়, নানাবিধ বাস্তবতার কারণে বিগত কয়েক বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যম প্রতিনিধিদের সরাসরি দেখা-সাক্ষাৎ বা কুশল বিনিময়ের সুযোগ হয়ে ওঠেনি। সেই প্রেক্ষাপট বিবেচনা করে দীর্ঘ সময় পর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে বিএনপির পারস্পরিক সৌহার্দ্য ও পেশাদার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে দলটি।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

শনিবার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান

আপডেট সময় ০৫:২২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬