ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকায় কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবু সুফিয়ান (১৫) রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবিদপাড়া এলাকার মো. কামাল ভান্ডারীর ছেলে। সে ধামাইরহাট হজরত শাহ সুফি ছালেহ আহমদ সুন্নিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল ও মুহাম্মদ আকিব (১৫) একই উপজেলার লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলমশাহপাড়া হাজীবাড়ি এলাকার ওসমান গণির ছেলে। সে স্থানীয় রাজাভুবন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই কিশোর একটি মোটরসাইকেলে করে কাপ্তাই সড়কের পশ্চিম দিক থেকে চারাবটতল এলাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তারা গুরুতর আহত হয়।

দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে সড়কে পড়ে থাকে। যাত্রীবাহী বাসটি সড়কের দক্ষিণ পাশে একটি খাদের কিনারায় গিয়ে আটকে যায়। এতে কাপ্তাই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

আপডেট সময় ০৩:৪৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬