ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

ফরিদপুরের সদরপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি রিভলবার, একটি তাজা গুলি, একটি ম্যাগাজিন ও চারটি তাজা বোমা উদ্ধার করেছে যৌথ বাহিনী। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলা সদরের প্রাণকেন্দ্রে পুরোনো সাবরেজিস্ট্রার অফিসের ভেতরে এসব অস্ত্র ও গুলি পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী পুরোনো সাবরেজিস্ট্রার অফিসে অভিযান চালায়। সেখানে পরিত্যক্ত একটি বাথরুমে পড়ে থাকা কালো ব্যাগ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। একই স্থানে রাখা আরেকটি কাপড়ের পোঁটলার ভেতর একটি রিভলবার পাওয়া যায়। উদ্ধার করা বোমাগুলো পরীক্ষা করে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিট নিশ্চিত করে, বোমাগুলো তাজা ও কার্যকর অবস্থায় রয়েছে। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাওন শরীফসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। উদ্ধার করা অস্ত্র ও বোমা থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

আপডেট সময় ০৩:৩৮:০২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬